জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে দোয়া মাহফিল করেছে মহিলা লীগ। শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর ৩৯তম শাহদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ  দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অংশ নেন। এতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা অংশ নেন।

এতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফসহ মহিলা লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ