আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি। দাওয়াত পেয়েছি, যাওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
আজ বৃহষ্পতিবার আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর সাংবাদিকদের এক পশ্নের জবাবে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের সম্মেলন নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা আশা করি, এই সম্মেলন থেকে বাংলাদেশে যে গণতন্ত্র হারিয়ে গেছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সম্মেলনে খালেদা জিয়া ও ফখরুলের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। তারা ফখরুলের সঙ্গে দেখা করেন।
এসএম





