মানবতার সেবায় গরীব, দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে যুবলীগ।
বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যানের জন্য রাজনীতি করে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। শীতার্ত গরীব দু:খী অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবান মানুষের কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি। এ সময় কয়েক’শ গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি), //এমআর//এসএইচ[/b]
রাজনীতি
গরীব দু:স্থদের শীতবস্ত্র বিতরণ করল যুবলীগ
মানবতার সেবায় গরীব, দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ। বুধবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।





