‘বিএনপি-জামায়াতের গুম, হত্যা, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে’ ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত সারাদেশে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের কর্মসূচি দিয়েছে ১৪দলীয় জোট।

13445591_877578905719150_6246880683489444912_n

রোববার (১৯ জুন) বিকেলে ঘণ্টাব্যাপী (৩টা থেকে ৪টা) রাজধানীর বিভিন্ন পয়েন্ট মানববন্ধন করে ১৪ দলের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে আয়োজিত মানববন্ধন শেষে ১৪দলীয় নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে বিএনপি-জামায়াতের এ গুপ্তহত্যা প্রতিরোধ করা হবে। এ লক্ষ্যে ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত সারা দেশে গণপ্রতিরোধ সপ্তাহ পালন করবে ১৪দল।