জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরও বেশ কয়েকজন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আমি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি বা আমি আওয়ামী লীগ ছেড়ে যাইনি। তাই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও আমি শপথ নিয়েছি।

পরে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা।

এমআর