১৪ দল আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তরও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় নাসিম বলেন,“
১৪ দল আরও সম্প্রসারিত হবে, ঐক্যওসম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই। তা নাহলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকেআমাদের ছুরিকাহত করবে।”
১৯ জুন সারা দেশে সাম্প্রতিক গুপ্তহত্যারপ্রতিবাদে চৌদ্দ দলের মানববন্ধন কর্মসূচি সফলকরতে এই যৌথসভা করা হয়।
জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “১৪দলের মূল নেত্রী শেখ হাসিনা। তিনি ১৪ দলেরঐক্যের প্রতীক। তাঁর অনুপ্রেরণায় ১৪ দল গঠিতহয়েছে। ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীনআদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি,নির্বাচনের জন্য নয়—আমরা ঐক্যবদ্ধভাবে একটিঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যতদিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, তত দিনথাকবে।”
নাসিম বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন—১৪দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান।প্রয়োজনে ১৪ দল আরও সম্প্রসারিত হবে,ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই।ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তা না হলে ওইঅশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকেআমাদের ছুরিকাহত করবে। ৭৫ সালের ভুলেগেলে চলবে না। এটা মনে রেখে আমাদের কাজকরতে হবে।”
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকমাহবুব উল আলম হানিফ ছাত্রলীগের কর্মশালায়সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্যের বিষয়ে বলেন, “ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেজ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়।হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাসসম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব এটা বলেছেন।”
“কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলেরমধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সবঅতীতকে জেনেই ঐক্য করেছি। আমরাপরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—১৪ দলের মধ্যেকোনো বিভ্রান্ত নেই। ১৪ দল ঐক্যবদ্ধ আছে,ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনার নেতৃত্বে দেশকেজঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য ভূমিকারাখবে।এই বক্তব্য নিয়ে কারওর উসকানিতেকোনো লাভ হবে না।”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও জাসদের বিষয়েসৈয়দ আশরাফের মন্তব্যের বিষয়ে বলেন, “আমরা কোনো বিভেদ চাই না, ভুল বোঝাবুঝিরঅবসান চাই। ঐক্যবদ্ধভাবে আমরা সামনেরদিকে এগিয়ে যেতে চাই। এখন একাত্তরের চেয়েভয়াবহ যুদ্ধে লিপ্ত আছি। সেই যুদ্ধে আমাদেরজয়লাভ করতেই হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবেএগিয়ে যেতে হবে।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণসম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বেযৌথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরউত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকখান।
ইআর/এমই





