বাগেরহাটের আহত যুবলীগকর্মী এলিট হাওলাদার (২৩) রাজধানীর ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলার মংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম নজরুল ইসলাম।
নিহত এলিটের চাচা কামরুল জানান,মংলা উপজেলার চিলা ইউনিয়নের উপ-নির্বাচনে এলিটের বাবা নজরুল ইসলাম প্রতদ্বন্দ্বিতা করছেন। গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা শেষে এলিট, ওবায়দুর,মতিউর হাওলাদার ও মতিউর রহমানসহ ৪জন সন্ধ্যা ৭টার দিকে এলাকার বৌদ্ধবাজার নামক স্থানে পৌঁছালে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ রাসেলের লোকজন তাদের ওপর রড ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে এলিটসহ অন্যান্যরা গুরুতর আহত হন।
তিনি আরও জানান,স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ওবায়দুর ও মতিউর হাওলাদারকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং এলিটকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ধানমন্ডি থানার এসআই খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
বাগেরহাটে আহত যুবলীগকর্মীর মৃত্যু