বিএনপির প্রতিনিধিদল সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে যাবেন বলে জানান দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিএনপির প্রতিনিধিদলের সদস্য ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ বিষয়ে বলেন, সমাবেশে অনুমতির জন্য দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আজ দুই সদস্যের প্রতিনিধিদল পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাব দুপুর ২টার দিকে।
দলীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে এরই মধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করেছে বিএনপি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধীদলগুলোও ১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বলে জানা গেছে।
এনএইচ





