বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আজ শুক্রবার ভোলায় যাচ্ছেন। সেখানে তারা বেশ কিছু প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন।

সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ হেলিকপ্টারে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ভোলায় নামবেন। পরে বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপ-শহর বাংলাবাজারে ‘স্বাধীনতা জাদুঘর’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

সকাল ১১টায় পানিসম্পদ মন্ত্রী বোরহানউদ্দিন হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সেখানে দৌলতখান ও বোরহানউদ্দিনের পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ ও শাহবাজপুর গ্যাস ক্ষেত্র রক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।

এসব প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন শেষে বাংলাবাজার সমাবেশে যোগ দেবেন অর্থ, বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। সেখানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এমকে/কেএইচ