‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতির অংশ হিসেবে যৌথসভা ডেকেছে বিএনপি। ৮ নভেম্বর দুপুর ২ টায় ওই জনসভাটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টাইমনিউজবিডিকে জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

ওই জনসভাটি ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর করা হয়েছে। ওই দিনের অনুমতি চেয়ে বুধবার ঢাকা মেট্রাপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
এমএইচ