রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে তার  গুলশানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশর (এ্যাব) আহবায়ক আনোয়ারুল মজুমদার বাবলা ও সদস্য সচিব হাসান জাফরি তুহিনের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কৃষিবিদ এতে অংশ নেন।
বৈঠকে ৫ জানুয়ারি একতরফা নির্বাচন বর্জন ও পরবর্তি করণীয় বিষয়ে কৃষিবিদদের মতামত শুনেন খালেদা জিয়া। ইতিমধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয়তাবাদী  আইনজীবী ফোরাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের সঙ্গেও এরূপ বৈঠকে করেন বিএনপি চেয়ারপারসন।
বৈঠকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম এ ফারুক, কৃষি সম্প্রসারণ অধি দফততরের সাবেক মহাপরিচালক ড. ইব্রাহিম খলিল, বিএডিসি'র সাবেক চেয়ারম্যান ড. মোখলেসুর রহমান, ধান গবেষণা ইন্সটিটিউটের ড. আনোয়ারুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. হাবিবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. হাসানুজ্জামান, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ইদ্রিস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করিম ওয়াহেদী, ড. গোলাম কাদির দুলাল, রিয়াজুল হক জসিম, ড. মোসলেহ উদ্দিন ফারুক, ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ড. কামরুজ্জামান কায়সার, কৃষিবিদ শামসুল আলম তোফা, রাশেদুল হাসান,আরশাদুজ্জামান লিটন, মুস্তাফিজুর রহমান, শাহনাজ সরকারসহ শতাধিক কৃষিবিদ ও বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. আবদুল মঈন খান ও সহ দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম  উপস্থিত ছিলেন।  
রিজভীর সাক্ষাৎ: কারাগার থেকে মুক্তি পেয়ে রাতে দলের চেয়ারপারসনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। সাক্ষাতকালে খালেদা জিয়া তার স্বাস্থ্যের  খোঁজখবর নেন। গ্রেফতার হওয়ার পর দলের পক্ষ থেকে তার মুক্তিতে নানা উদ্যোগ নেয়ায় খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান রিজভী আহমেদ।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি( টাইমনিউজবিডি)// ইএইচ[/b]