আজ ১০ জুলাই ভোর পাঁচটায় ময়মনসিংহ শহরের মোঃ শামীম তালুকদারের নূরানী জর্দা ফ্যাক্টরীতে যাকাতের কাপড় নিতে এসে প্রচণ্ড হুড়াহুড়ি ও ভিড়ের চাপে পদদলিত হয়ে ২৭ জন নিহত এবং অর্ধশত নারী-পুরুষ আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ শোকবাণী প্রদান করেন।
তিনি বলেন, ধনী ব্যক্তিদের জন্য মালের যাকাত আদায় করা ফরজ। ইসলাম নির্দেশিত পন্থায় যাকাত আদায় না করার কারণে প্রায় প্রতি বছরই যাকাতের অর্থ ও কাপড় নিতে এসে দরিদ্র জনগণ এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে।
যাকাতের কাপড় নিতে এসেছে ভীড়ের চাপে পদদলিত হয়ে যাকাতের কাপড় প্রার্থী দরিদ্র নর-নারীর মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
এ ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিত এড়ানোর জন্য যাকাতের কাপড় প্রদানকারী ব্যক্তির উচিত ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সহযোগিতা গ্রহণ করা। তাহলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না।
ময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরীতে যাকাতের কাপড় নিতে এসে প্রচণ্ড ভীড়ের চাপে পদদলিত হয়ে ২৭ জন নিহত ও অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হওয়ার মর্মান্তি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কোথাও না ঘটে সে জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
যাকাতের কাপড় নিতে এসে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এসএইচ





