আনুষ্ঠানিকভাবে কেক কেটে নিজের ৭০তম জন্মদিন পালন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান নিজ রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার রাত সোয়া নয়টায় তিনি জন্মদিন উদযাপনে করেন।

কেন্দ্রীয় বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আনা পাঁচটি কেক কাটেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

জাসাসের পক্ষ থেকে জন্মদিনের সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেড এমজাহিদ হোসেন, আবদুল কাইয়ূম, শামছুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সহ সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা,ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসোইন, সাধারণ সম্পাদক নরুল ইসলাম নাসিম, ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি এজমল হোসেন পাইলট, সাধারণ সম্পাদক মো. আক্রামুল হাসান, তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মাফরু কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জন্মদিন গুলশান কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।

সন্ধ্যা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে ভীড় জমান। ‘প্রিয় নেত্রী’ জন্মদিনের নানা স্লোগান দিয়ে মুখর করে তুলেন।

এদিকে বিকালে খালেদা জিয়ার জন্মদিন পালন করে মহিলা দল। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসায় কেক কেটে তারা জন্মদিন উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে ১৫ আগস্টের প্রথম প্রহরে গুলশানের বাসায় গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বড় বোন সেলিনা ইসলাম, দু'ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ও কানিজ ফাতেমা। এছাড়া লন্ডনে চিকিৎসাধীন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান টেলিফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এমএইচ/জেডআই