২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং গণগ্রেফতার, গুম-খুন বন্ধ ও সভা-সমাবেশে বাধা প্রদানের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রাজধানীর বিভিন্ন স্থানের হরতাল চিত্র-
শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ ছাত্রদল নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবী এবং পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুমের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সকাল ৮ টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, নুরুল হুদা বাবু, সামসুল আলম রানা, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আমির আমজাদ মুন্নার নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাঁটাবনে গিয়ে শেষ হয়।
মালিবাগে জামায়াতের বিক্ষোভ,পিকেটিং: ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে রাজধানরি মালিবাগে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে রমনা জামায়াত।
আজ মঙ্গলবার সকাল ৮টায় মালিবাগ রেলগেট এলাকায় এ বিক্ষোভ ও পিকেটিং করে তারা।
এতে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারী এম জে রহমান, কর্মপরিষদ সদস্য এম আলী, আতাউর রহমান সরকার, শিবিরনেতাআনিসুর রহমান, জামায়াত নেতা মোজাম্মোল হক প্রমুখ।
হরতালের সমর্থনে পল্লবীতে ২০ দলের মিছিল: চলমান হরতাল ও অবরোধের সমর্থনে মঙ্গলবার ৭টায় রাজধানীর মিরপুর ১১ নং বাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোট পল্লবী ও রুপনগর থানার নেতাকর্মীরা।
রূপনগর থানা সেক্রেটারী নাসির উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামালউদ্দিন, শিবির নেতা তারেক, আঃ রহিম প্রমূখ।

হরতালের সমর্থনে কাফরূলে ২০দলের মিছিল: হরতাল ও অবরোধের সমর্থনে মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর ইব্রাহীমপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২০দলীয় জোট কাফরূল ও ভাসানটেক থানার নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলী, আঃ আহাদ জিহাদী, আবুল বাসার, ইকবাল হোসেন, শিবির নেতা শামিম, আহসান হাবিব, তো’হা মিয়া প্রমূখ।
যাত্রাবাড়িতে ২০ দলের পিকেটিং: চলমান হরতাল ও অবরোধের সমর্থনে মঙ্গলবার ৭টায় রাজধানীর যাত্রাবাড়ি কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোট যাত্রাবাড়ি (পূর্ব) থানার নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন নাইমুল হক, ওমর ফারুক, লোকমান হোসেন, আঃ রশিদ, জিয়াউদ্দিন, আলী আশরাফ, নাসির উদ্দিন, ইমাম হোসেন প্রমূখ।
কদমতলী (পূর্ব) এলাকায় ২০ দলের মিছিল: হরতাল ও অবরোধের সমর্থনে মঙ্গলবার ৭টায় রাজধানীর দনিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, আতিকুর রহমান, মনির হোসেন, হাবিবুর রহমান, ওসমান গনি, মাসুম তারিফ, ওবায়দুল্লাহ প্রমূখ।

হরতালের সমর্থনে মতিঝিলে জামায়াতের মিছিল: চলমান হরতাল ও অবরোধের সমর্থনে মঙ্গলবার সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের মতিঝিল থানা সেক্রেটারী মোতাসিম বিল্লাহর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন যুবনেতা হামিদুর রহমান, নূর মোহাম্মদ প্রমূখ।
এমকে/ এআর





