রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে  জামায়াতে ইসলামী ডেমরা থানা।
বুধবার সকালে ডেমরা স্টাফ কোয়ার্টারে কালো পতাকা মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,৫ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হয়নি। কোন ভোটার ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় ইতিহাসের কলংকিত নাটক মঞ্চস্থ হয়েছে। এ নাটকের মাধ্যম গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।
গণতন্ত্রের পুনরুজ্জীবনে জনতার আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন বিজয়ী হবে ইনশায়াল্লাহ।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]