নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ডিবি পুলিশ।
দ্বিতীয় দফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।
কার্ডিওলোজি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাওসিন জানান, মান্নার উচ্চরক্তচাপ রয়েছে। ভর্তির পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
এর আগে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ৭ মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
এআর





