নারায়নগঞ্জ হত্যাকাণ্ডের মূল হোতা নূর হোসেন কে প্রশ্ন রেখে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নূর হোসেন বিএনপির প্রোডাক্ট। নূর হোসেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিএনপির গুপ্তচর হিসেবে কাজ করেছে।
রোববার বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের হত্যাকারীরা যত শক্তিশালীই হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপির নেতৃত্বে দেশব্যাপী চোরাগোপ্তা হামলার ঘোষণার পর থেকেই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ জন্যই নারায়নগঞ্জের ৭খুনের দায় বিএনপিকে নিতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়া ১৬ বছর দেশ শাসন করেছে। অথচ তারা ক্ষমতায় থাকাকালীন তিস্তার হিস্যা নিয়ে বা দেশের সমস্যা নিয়ে ১৬ সেকেন্ডের জন্যও চিন্তা করে কোন কাজ করেনি।
ঢাকা, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)// এসআর