ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও নরওয়ে রাষ্ট্রদূতদের সাথে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এর গুলশানের বাসায় বৈঠক চলছে।

বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে কূটনীতিকরা তার বাসায় প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে। সাম্প্রতিক বিষয় নিয়ে ঐ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের আগে মঈনের বাসভবনে ঢুকতে দেখা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান অব: লে: জেনারেল মাহবুবুর রহমান, বিএনপি'র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুর রহমান।

উল্লেখ্য, গতকাল পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধিরা।

৩ জানুয়ারি থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি পালনে সরকার বাধা দেয়ায় সেদিনই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এর মধ্যে গতকাল মঙ্গলবার চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি ও গাড়ি পুড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে গতকালই গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রিয়াজ রহমানকে গুলি করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন তারা। একই সঙ্গে শান্তি ফিরিয়ে আনতে শিগগির সংলাপেরও তাগিদ দেন তারা।

এএইচ