ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি ইব্রাহীম হোসেনের পরিচালনায় ফুড প্যাকেট বিতরণের এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইমাম হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, ওসমান গনি, থানার ওয়ার্ড সভাপতি রাকিবুল হাসান, ওয়াহিদুর রহমান নিঝুম প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং নগরবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন পবিত্র মাহে রমজানের মাস জুড়ে আমাদের সকলকে সুস্থ্য থেকে রমজানের হক আদায় করার তাওফিক দান করেন। আমীন। মানুষের কল্যাণে সব সময় আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী আদর্শের ভিত্তিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে সব সময় আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানুষের আশা ভরসার কেন্দ্রস্থলে আজ সংগঠন হিসেবে জামায়াত সু-প্রতিষ্ঠিত। আমরা সব সময় বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ড. মাসুদ আরও বলেন, দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি বিশেষ আহবান রাখছি। সেইসাথে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। সিয়াম কিয়াম রোজা পালনের এই মাসে অন্তত নাগরিক সকল দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য জনগণকে সচেতনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে। সেই সাথে বিশ্বাস রাখতে হবে সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্যতীত আমাদের প্রকৃত সাফল্য অসম্ভব। বাস্তবিক অর্থে এখানে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। তিনি সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শামিল হওয়ার উদাত্ত আহবান জানান।
এমআর





