বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে সরকারই গুম খুন অপহরণ করাচ্ছে।
রোববার জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
ফখরুল বলেন, সরকার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ধামাচাপা দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে নানা রকম ষড়যন্ত্র করছে।
১৪ মে নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসনের সফরের কথা রয়েছে। তবে ওই দিন নিহতের স্বজনদের সাঙ্গে দেখা করার সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে ফখরুল বলেন, বিরোধী দলকে তাদের কর্মকাণ্ড করতে না দেওয়া আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। এটা আসলে কোন শিষ্টাচারের মধ্যে পড়ে না। এ সময় প্রধানমন্ত্রীর এ পদক্ষেপের নিন্দাও জানান তিনি।
নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন করার বিষয়ে গতরাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়ে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
সরকারই গুম খুন করাচ্ছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে সরকারই গুম খুন অপহরণ করাচ্ছে। রোববার জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।





