দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এমন কোন বক্তব্য ,মন্তব্য কিংবা সোস্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাঁধা হয়। জামায়াতে ইসলামী কাঁদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি করেনি, করবে না। জামায়াতে ইসলামী শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে মহানগরীর আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয় দীর্ঘ ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলাম আসলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারি সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, মো. শামসুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এসএম কামাল উদ্দিন, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ডা. আতিয়ার রহমান, নূর নবী মানিক, শেখ শরিফ উদ্দিন, সৈয়দ সিরাজুল হক, আমিনুর রহমান, শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সহকারি সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।
এমএম