তনু-খাদিজাসহ সকল নির্যাতিত-ধর্ষিত নারীর উপর বর্বরতার প্রতিবাদ ও বিচারের দাবীতে নতুনধারার প্রদীপ প্রজ্জলন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ অক্টোবর) সন্ধ্যায় ‘কত মা হারাবো বোন হারাবো বাংলাদেশের মাটিতে’ আর কতকাল চলবে এমন স্বাধীনতার ঘাটিতে?’ শীর্ষক প্রদীপ প্রজ্জলন ও সমাবেশের উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার বীরমুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ ও কলামিস্ট হারুণ মুহাম্মদ।

প্রধান অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ এনডিবি’র সভাপতি মাহামুদ হাসান তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তাঁর বলেন, নতুন প্রজন্মের রাজনীতিকদের আজ একটাই দাবী দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের মধ্য দিয়ে নারী নির্যাতক ধর্ষক ও ঘাতদেরকে ৩ মাসের মধ্যে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করা হোক। এতে করে সারা বিশ্বে বাংলাদেশের বিচার নিয়ে আরো আলোচনার জন্ম হবে, সুনাম বৃদ্ধি পাবে। প্রধান বক্তার বক্তব্যে প্রিন্সিপাল শান্তা ফারজানা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের সরাসরি ভূমিকাই পারে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে।


এসময় বক্তারা বলেন, তনু খাদিজাসহ সকল নির্যাতিত-ধর্ষিতদের ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের নারী-শিশুকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি সচেতনতা তৈরি করতে হবে।

বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা। বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হানিফ চৌধুরী, রাবেয়া আক্তার শোভা, পল্টন শাখার সভাপতি সোহেল মাঝি, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন প্রমুখ।

এমবিএইচ