একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার পাঠ শুরু করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে আওয়ামী লীগ যেসব অঙ্গীকার তুলে ধরেছে, সেগুলোর মধ্যে রয়েছে:
১.গণতন্ত্র, নির্বাচন ও কার্যকর সংসদ

২. আইনের শাসন ও মানবাধিকার সংরক্ষণ

৩. দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতা মূলক প্রশাসন

৪. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা

৫. দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ

৬. অগ্রাধিকার ভিত্তিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল

৭. স্থানীয় সরকার, জনগণের ক্ষমতায়ন

৮. প্রতিটি গ্রামে আধুনিক নগরীর সব সুবিধা পৌঁছে দেয়া

৯. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা

১০. দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা

১১. ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ

১২. ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে

১৩. ১ বছরের নিচে ও ৬৫ বছরের উপরে সকল নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে

বিস্তারিত আসছে...