আওয়ামী’লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চতুর্থ দফায় উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তার বড় প্রমাণ জিয়ানগরে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়। বিএনপি নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করছে তা ঈশপের গল্পকেও হার মানায় বলে তিনি মন্তব্য করেন।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, গত দু’দফায় উপজেলা নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন ও বিদ্রোহী প্রার্থী দমনে ব্যর্থতার কারণে ফলাফল খারাপ হয়েছিল। কিন্তু এবার সব জায়গায় জনপ্রিয় একক প্রার্থী দেওয়ার কারণে আ’লীগের ফলাফল বেশ ভালো হয়েছে।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আ’লীগের সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ অনেকে।
[b]ঢাকা,২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
'ভোট সুষ্ঠের বড় প্রমাণ মাসুদ সাঈদীর ভোটের ব্যবধান'
আওয়ামী’লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চতুর্থ দফায় উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তার বড় প্রমাণ জিয়ানগরে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়।





