বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
মঙ্গলবার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন। তাঁর অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়।
সাদেক হোসেন খোকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে তার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাবার আশু রোগমুক্তি কামনা করে দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমবি





