বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সময় এসেছে ফ্যাসিবাদীদের হটিয়ে গণতন্ত্র রক্ষার জন্য নতুন লড়াই নতুনভাবে শুরু করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদলের নেতাকর্মীকে দেশপ্রেমের চেতনা বুকে ধারন করে সারাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান।
এমএইচ





