দেশে এক অস্বাভাবিক জরুরি অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এটির সাথে বিশ্বের কোনো দেশেরই বিভৎস নির্মম শাসনের তুলনা করা যাবে না বলেও মন্তব্য করেছে দলটি।
সোমবার দুপুরের দলের নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বি্এনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। বুধবার খালেদা জিয়ার মুন্সীগঞ্জ সফর সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, “বর্তমান শাসন ব্যবস্থা বিশ্বের সব নিপীড়ক নিষ্ঠুর শাসকদের দৃষ্টান্তকে অতিক্রম করেছে। দুঃশাসনের এক অন্ধকারতম সময় গ্রাস করেছে সমগ্র জন জীবনকে। দেশের প্রধানমন্ত্রী একগুঁয়ে বালিকা স্বভাবাপন্ন যখন যা খুশি বলছেন এবং করছেন। তিনি সংবিধান এবং রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোকে তাঁর খেলার সামগ্রী মনে করেন।”
বিরোধী দলগুলোর প্রতি এক জন্মান্ধ বিরোধিতা প্রধানমন্ত্রীর মাথায় চিরস্থায়ীভাবে চেপে বসেছে বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, “বর্বোরতম পরিকল্পনা ও সন্ত্রাসের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচন করার পরে তারা জনগণের সব অধিকার একে একে কেড়ে নিয়েছে। বিরোধী দলের রাজনৈতিক অধিকার গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু বর্তমান অবৈধ সরকার অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে বিরোধী দল বিনাশে নির্মম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সুতরাং গণতন্ত্র ও সংবিধানে সভা সমাবেশ করার যে অধিকার সেটিকে তারা রাষ্ট্রের দমন যন্ত্রকে কাজে লাগিয়ে নির্মমভাবে প্রতিহত করছে।”
রিজভী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উন্মুক্ত কিংবা ঘরোয়া কোথাও সভা সমাবেশ করতে দিতে তারা আতংকগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে উঠছে। তারা একটি মনস্তাত্বিক নিরাপত্তাহীনতায় ভুগছে। এর কারণ দেশব্যাপী তাদের অপকর্ম এবং মানুষের রক্তঝরানো কর্মসূচি। তারা ঘোর দুর্দিনে দেশকে ঠেলে দিয়েছে।
দেশজুড়ে গুম, খুন, অপহরণের সংস্কৃতিতে আওয়ামী লীগ দল হিসেবে একটা নির্দিষ্ট ব্র্যান্ড হয়ে উঠেছে। কদাচার, অনাচার, গুম, খুন, গুপ্তহত্যা এবং চরম দুর্নীতিতে দেশব্যাপী আর্তনাদ ও হাহাকারে তাদের মোটেও বোধোদয় হয় না।”
তিনি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থা এবং দলীয় প্রভাবিত মিডিয়ার প্রচারের ধুম্রজালের আড়ালেও মানুষের কষ্ট যন্ত্রণা তারা ঢাকা দিতে পারছে না। দুর্নীতি এদের সময় পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে।”
রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনা শুধু নির্বাচন নয় গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে ডাকাতি করে গদি দখল করে বসে আছেন। বিরোধী দলের নেতা-কর্মীদের রক্তে নিজের হাত রঞ্জিত করে অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে তিনি পার্লামেন্ট সাজিয়ে অবৈধ সরকার গঠন করেছেন।”
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সরকারের কুকর্মগুলি জনসমক্ষে উন্মোচিত হয়ে পড়ায় বিরোধী দলকে সভা সমাবেশ করতে সর্বত্র বাধা দেয়া হচ্ছে। আর এক্ষেত্রে তাদের লালিত পালিত আইন প্রয়োগকারী সংস্থার অতি সক্রিয় ভূমিকায় একটি ফ্যাসিবাদী সরকারেরই সুষ্পষ্ট চিত্র ফুটে উঠে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেয়নি, বরং ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।”
রিজভী জানান, খালেদা জিয়া বুধবার মুন্সীগঞ্জ যাবেন এবং সেখানে লঞ্চঘাটে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যে সেই জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
'দেশে অস্বাভাবিক জরুরি অবস্থা বিরাজ করছে'
দেশে এক অস্বাভাবিক জরুরি অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এটির সাথে বিশ্বের কোনো দেশেরই বিভৎস নির্মম শাসনের তুলনা করা যাবে না বলেও মন্তব্য করেছে দলটি। সোমবার দুপুরের দলের নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বি্এনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















