যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুম, খুন ও অপহরণকারীদের কোনভাবেই ক্ষমা করা যাবে না। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়া উচিত।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শন শেষে দেশে গুম, অপহরণ বৃদ্ধির ব্যাপারে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি এ সব কথা বলেন।
তবে সাম্প্রতিক সময়ে দেশে অহরহ ঘটে যাওয়া গুম, খুন ও অপহরণের ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি মন্ত্রী। সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'গুম, অপহরণকারীদের ক্ষমা করা যাবে না'
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুম, খুন ও অপহরণকারীদের কোনভাবেই ক্ষমা করা যাবে না। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়া উচিত। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজির বাজার সেতু





