একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তারা ‘গণদুশমন’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ব্যানারে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়, তারা জাতীয়তাবাদী আদর্শের নয়।’

গয়েশ্বর বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত যে আমরা পার্লামেন্টে যাব না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন, তিনি দলের লোক হিসেবে বিবেচিত হবেন না।’

আজ বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় জাহিদুর রহমান জাহিদ।

দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাহিদুর রহমান নিজেই শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে তিন সাবেক সংসদ সদস্যকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।

এএস