হাইকোর্ট এলাকায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এসময় পুলিশ সদস্যসহ দু'জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনের বাইরে আসার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আইনজীবীদের ধাক্কাধাক্কি শুরু হলে এক পুলিশসহ দু'জন আহত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এ কালো পতাকা মিছিল ও সমাবেশের চেষ্টা করে আইনজীবীরা।

এআর