ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। এ সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আবদুল হামিদ পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।
গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, আমার জন্য দুঃসময়ই ছিল। এই দুঃসময়ে যারা আমাকে ভোট দিয়েছেন, জয়ী করানোর চেষ্টা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। আমার সাধ্য অনুযায়ী মানুষের উপকারের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমি যে সংগঠনে ছিলাম (বিএনপি)। এ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার এখনও সহানুভূতি আছে। বিশেষ কারণে আমাকে দল ছাড়তে হয়েছে। তারপর মনে করলাম, জনপ্রতিনিধি হতে পারলে মানুষের উপকারের সুযোগ থাকে। বাইরে থেকে এটা সম্ভব হয় না।
এবিএস





