জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন ।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থক ও অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
জাতীয় প্রেমক্লাবের সামনে শনিবার ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থকরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধনের আয়োজন করে। অপরদিকে আখতার হোসাইন বুখারীর সমর্থকরা ১৩ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
দুই পক্ষের মানববন্ধন চলাকালে ইলিয়াস হোসাইন বিন হেলালী উপস্থিত হলে তার পক্ষের সমর্থকরা আখতার হোসাইন বুখারীর সমর্থকদের ওপর হামলা চালায়।
এআই





