স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় দলের জাতীয় নেতারা ও দেশের বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজিবিডি.কম) // ইএইচ
[/b]