তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ বেতারের অবদান স্মরণীয়। আশা করছি অসাম্প্রায়িক বাংলাদেশ গড়তে বাংলাদেশ বেতার বিশেষ ভূমিকা রাখবে।
সোমবার বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তি উপলক্ষে আয়োজিত এক র্যালি শেষে মন্ত্রী একথা বলেন।
শাহবাগে বাংলাদেশ বেতারের সদর দপ্তর থেকে হীরক জয়ন্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ র্যালি বের হয়।
র্যালি শেষে বেতারের সদর দপ্তরে এসে হাসানুল হক ইনু জানান, বেতারকে আধুনিকায়নের চেষ্টা চলছে।
এএইচ





