পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যয়ন করবেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
বিষয়টি জানিয়ে বুধবার নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিএনপির পক্ষ থেকে ইউপির পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রদানের জন্য মো. শাহজাহানকে ক্ষমতা প্রদান করা হয়েছে।
মো. শাহজাহান বিএনপির স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ ও পরিচালনা সেলের সমন্বয়কারী। চিঠিতে মো. শাহজাহানের তিনটি নমুনা স্বাক্ষর উল্লেখ করা হয়।
এর আগে প্রথম চারধাপের নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়ন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু চিকিৎসার জন্য আজ-কালের মধ্যে তিনি দেশের বাইরে যাবেন। এজন্য প্রত্যায়নের দায়িত্ব মো. শাহজাহানকে দেয়া হয়েছে।
এমআর





