পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার শিকার হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার করতে না পারলে অবিলম্বে সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা গর্ব করি সেই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কের কালিমা লেপে দিয়েছে সরকারের মদদপুষ্ট কিছু দুর্বৃত্তরা। আমি সরকারকে পদত্যাগ করতে বলছি না।

কিন্তু যারা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে এমন শাস্তি দেয়া হোক, ভবিষ্যতে যেন তাদের দেখে অন্য কেউ এমন জঘন্য ঘটনা না ঘটাতে পারে। আর যদি শাস্তি দিতে না পারেন, তাহলে সরে দাঁড়ান।

এসএইচ