রেলপথ মন্ত্রী মুজিবুর রহমান বলেন, যারা জাতির জনককে ব্যঙ্গ করে কথা বলে তারা বেয়াদব। বিএনপি নেত্রী খালেদা জিয়া অশিক্ষিত, তার ছেলে তারেক রহমানও অশিক্ষিত। এই অশিক্ষিত ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মন্তব্য করেছে, সে ছাগল-বেয়াদব-পাগল।
শুক্রবার সকালে কুমিল্লার চান্দিনা ও বুড়িচং উপজেলার পিহর-কোরপাই গ্রামের বাংলাদেশ-সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আগাতা ফিড মিলস নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতির জনকের বিরুদ্ধে কু-মন্তব্য করা মানে সমস্ত জাতির বিরুদ্ধে বলা। তাকে এ জাতির ত্যাজ্য করা উচিত।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যখন ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা খালেদার নেতৃত্বে এদেশের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগাতা ফিড মিলস এর চেয়ারম্যান ড. হিমাংশু বিকাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
খালেদা অশিক্ষিত, তার ছেলেও অশিক্ষিত: রেলপথ মন্ত্রী
রেলপথ মন্ত্রী মুজিবুর রহমান বলেন, যারা জাতির জনককে ব্যঙ্গ করে কথা বলে তারা বেয়াদব। বিএনপি নেত্রী খালেদা জিয়া অশিক্ষিত, তার ছেলে তারেক রহমানও অশিক্ষিত। এই অশিক্ষিত ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মন্তব্য করেছে, সে ছাগল-বেয়াদব-পাগল





