প্লটের আবেদনের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সরকারের কঠোর সমালোচক রুমিন ফারহানা প্রশ্ন করে বলেন, আমার চিঠিটা মন্ত্রণালয় থেকে বেরুলো কী করে? যেখানে আমার ব্যক্তিগত টেলিফোন নম্বর দেওয়া আছে?’
ব্যারিস্টার রুমিন ফারহানা আজ রোববার বিকেলে বলেন, ‘প্রত্যেক মন্ত্রী ও সংসদ সদস্য রাষ্ট্রীয় এ সুবিধা পেয়ে থাকেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছি। একটি দৈনিক পত্রিকা এ নিউজ করার পর রোববার তা ফেসবুকে ভাইরাল হয়।
আমি সরকারের কাছে আবেদন করিনি, আবেদন করেছি রাষ্ট্রের কাছে। প্রত্যেক এমপি, মন্ত্রী এ আবেদন করেছেন, কিন্তু কারো আবেদন প্রকাশ করা হয়নি। আমি অবৈধ সরকারকে অবৈধ বলে থাকি শুধু এ কারণেই কী আমার চিঠি প্রকাশ করা হলো?’
গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম বরাবর এ আবেদন প্রকাশিত হওয়ার পর সর্বত্র ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়।
‘এই চিঠি আমি ড্রাফটও করিনি, আমার পিএস ড্রাফট করে দিয়ে দিয়েছে। সব পিএসরা যখন তাদের এমপিদের চিঠি ড্রাফট করেছে, আমার পিএসও ড্রাফট করে দিয়ে দিয়েছে। কিন্তু আমার চিঠিটা কেনো ভাইরাল হলো? এটা ভাইরাল কেনো হলো?
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ২ দিন আগে (সাবেক অর্থমন্ত্রী ) আবুল মাল আবদুল মুহিত কোনো পদে না থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনেছিলেন। সরকার তার সেই নোংরামি ও অসততাকে চাপা দেওয়ার জন্যে আমার যে বৈধ অ্যাপ্লিকেশন সেটা নোংরাভাবে পাবলিক করেছে। একটা সরকারি নথি কখন পাবলিক হয় যখন সেখানে সরকারের মদদ থাকে।
রুমিন বলেছিলেন, ‘এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনো তা বলছি। শুধু নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে কথা বলতেই সংসদে যোগ দিয়েছে বিএনপি।’
টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি।
এএস





