জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে এক ভুয়া পুলিশকে শুক্রবার দুপুরে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।  
শাহবাগ থানা সূত্রে জানা যায়, আটককৃত রফিকুল বেশ কিছুদিন ধরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রেসক্লাব এলাকায় ঘুরাফেরা করছিল। প্রেসক্লাবের স্টাফদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে আটক করা হয়।
থানার ডিউটি অফিসার এসআই মিজান জানান,সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]