দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দু’একটি দুর্ঘটনা ঘটতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে না।
আসাদুজ্জামান খান বলেন, যারা বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
কোনো গোষ্ঠী বা দল পুলিশের ওপর হামলা চালিয়ে, মানুষ হত্যা করে পার পাবে না বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যারা হামলার ঘটনার সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের খুঁজতে বাড়িতে গিয়েও তাদেরকে পাচ্ছে না। তারা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
কিন্তু, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের গুম করা হচ্ছে। আসলে এ ধরনের অভিযোগ সত্য নয়।
মুজিব সেনা ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম. আসাদের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লা ও মুজিব সেনা ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
রাজনীতি
দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন





