আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার দল নতুন নেতৃত্ব বেছে নিলে তিনি তা সানন্দে মেনে নেবেন। তবে নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি দলে থাকবেন।

রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, '৩৫ বছর ধরে দলকে নেতৃত্ব দিয়েছি। এটা অনেক লম্বা সময়। এখন দল যদি নতুন নেতৃত্ব বেছে নিয়ে আমাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমি খুব খুশি হব।'

তিনি বলেন, আগামী ২২-২৩ অক্টোবর দলীয় সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ডেলিগেটস ও কাউন্সিলররা যেভাবে চাইবেন, সেভাবেই নেতৃত্ব নির্বাচিত করা হবে।

এমবি