বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড: মুহাম্মদ রেজাউল করিম বলেছেন- শাহাদাতের রক্তে ভেজা বাংলার এ জমিনে কুরআনের সমাজ কায়েমের জন্য ছাত্রশিবিরের কর্মীকে উন্নত আমল ও ত্যাগ কোরবানীর চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে হবে।

দেশ ও ইসলামের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের জাল যে কোন মূল্যে ছিন্ন করতে হবে নিজেদেরকে ধৈর্যশীল, তাকওয়া সম্পন্ন ও সাহাবাদের চরিত্রের মডেল গড়ে তুলতে হবে।

তিনি আজ ২৪ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ছাত্র ইসলামী আন্দোলনের রমনা থানা,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সম্মানে রমনা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন- থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর ড: হাবিবুর রহমান,থানা কর্মপরিষদ সদস্য এন ইউ আলী ছাত্রশিবিরের সাবেক কেন্দীয় অফিস ও প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার , মুরাদ হোসেন,জামিল আহম্মদ ও আনিসুজ্জামান প্রমুখ।

এসএইচ