রাষ্ট্র পরিচালনায় সরকার আরো কঠোর ভুমিকা পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,“আমাদের দেশের কয়েক বছর আগে পরে স্বাধীনতা পেয়ে মালয়শিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশই উন্নত হয়ে গেছে। এর একমাত্র কারণ ঐ দেশের রাষ্ট্র প্রধান কঠোর হস্তে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশকে উন্নত করতে হলে আমাদেরও আরো কঠোর হতে হবে।”

তিনি বলেন, “এখন আমাদের লক্ষ একটাই, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত কঠোর হওয়া দরকার হব। আরো শক্ত ও কঠোর হস্তে দেশ পরিচালনা করা হবে।

‘যেই গণতন্ত্র বিচার হীনতার শিক্ষা দিয়েছে, বঙ্গবন্ধু হত্যা, ২১শে আগষ্ট বোমা হামলাসহ শত শত মানুষ হত্যার বিচার হতে দেয় না সেই গনতন্ত্র আমরা বিশ্বাস করি না।

“আমরা খুনিকে খুনি বলি, কালোকে কালো বলি।উন্নত দেশের মত শক্ত ও কঠোর হয়ে দেশ পরিচালনা করা হবে।২০১৯ সাল পর‌্যন্ত দেশ পরিচালনা করে শেখ হাসিনার অধিনে নির্বাচন দিয়ে আবার সরকার গঠনের জন্য যত কঠোর হওয়া দরকার আমরা হবো।

এ সময় বিএনপি জামাত সরকারের সময় বিভিন্ন হত্যা কান্ডের বিচার না পাওয়ার কথা তুলে ধরে নাসিম বলেন, “হত্যা কান্ড হলে বিচার তো দেূরের কথা তদন্তও হয়নি। আর ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় তদন্তের নামে তারা জজ মিয়া নাটক সাজিয়েছে।

রাজধানীর মহানগর নাট্য মঞ্চে ২০০৫ সালে দেশব্যপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করে মহানগর দক্ষিন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “শোকের মাসে প্রতি বছর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা জন্ম দিনের নামে নাটক সাঁজায়। আর সারা দেশের মানুষ তাকে(খালেদা জিয়া) ধিক্কার জানায়।”

“বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জণগনের ধিক্কার ও জণরোষ থেকে নিজেকে বাঁচানোর জন্য এবার জন্ম দিন পালন থেকে বিরত ছিলেন। তিনি নাকি বন্যা দুর্গত এলাকার লোকদের প্রতি সমবেদনা জানিয়ে জন্মদিন পালন করেন নি।যদি তাই হতো, তবে বিএনপির একটা নেতা কর্মীও কেন বন্যা দুর্গত এলাকায় যায় নি? সাহায্যের হাত বাড়িয়ে দেন নি?

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহিউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

ইআর/এমবি