বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া এখন জামায়াতের আমির। জামায়াতকে নিয়েই ওনার ওঠাবসা।
তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচন ঠেকাতে হরতাল-অবরোধের ডাক দিয়েছে। সারা দেশে মাসের পর মাস মানুষের ওপর নির্যাতন করেছে। এদের অত্যাচার-নির্যাতন ভাষায় প্রকাশ করা যায় না।এরা মানুষের অধিকারে বিশ্বার করে না।
বৃহস্পতিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শংকরপাশা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু শত বাধা উপেক্ষা করেও মানুষ ৫ জানুয়ারি ভোট দিয়েছে। বিএনপি নেত্রী নির্বাচন ঠেকাতে ভোট কেন্দ্রে আক্রমণ চালিয়েছেন। কিন্তু তিনি নির্বাচন ঠেকাতে পারেননি।
শেখ হাসিনা বলেন, বিএনপি গাড়ি থেকে মানুষ নামিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়েছে। তাদের অত্যাচার নির্যাতন ভাষায় প্রকাশ করা যায় না
ইসলামের নামে রাজনীতি করলেও জামায়াত ইসলাম ধর্মে বিশ্বাস করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত মানবাধিকারেও বিশ্বাস করে না। এদের প্রভু যে কোথায় সেটাই এখন প্রশ্ন।
এর আগে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার অভয়নগর উপজেলার মালোপাড়া পরির্দশন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেককে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর হওয়া দরকার সরকার হবে।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই/এআর
[/b]
রাজনীতি
খালেদা জিয়া এখন জামায়াতের আমীর: শেখ হাসিনা
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া এখন জামায়াতের আমির। জামায়াতকে নিয়েই ওনার ওঠাবসা। তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচন ঠেকাতে হরতাল-অবরোধের ডাক দিয়েছে





