চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ (মঙ্গলবার) রাত ৯টায় গুলশানের বাসভবন ফিরোজাতে এসে পৌঁছান তিনি। দুপুর ২টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ রওয়ানা করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ রওয়ানা করেছিলেন খালেদা জিয়া।
যাওয়ার পথে ফেনীতে হামলার মুখে পড়ে তার গাড়িবহর। আজ ফেরার পথেও ফেনীর মহিপালে খালেদা জিয়ার বহরের কাছে দুটি বাসে পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের উখিয়াতে ৩টি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন। ঢাকা থেকে ফেনী ও চট্টগ্রামে যাত্রাবিরতী ও রাত্রিযাপন করেন তিনি।
ফেরার পথেও চট্টগ্রামে রাত্রিযাপন করেছেন খালেদা জিয়া। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লাতে যাত্রাবিরতি দেয়ার কথা শোনা গেলেও সরাসরি ঢাকায় এসে পৌঁছান বেগম জিয়া।
এমবি





