চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ (২০ জানুয়ারি) রোববার সিঙ্গাপুর এয়ারলাইনসের ১টি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে আছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন এরশাদ। রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে এরশাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।  

বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানান- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদা এম রশীদ চৌধুরী, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এস এম  ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখর উজ জামান জাহাঙ্গীর, উপদেষ্টা- সোমনাথ দে, নাজমা আখতার, এম এম নেওয়াজ উদ্দিন. ভাইস চেয়ারম্যান, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।

আরও ছিলেন- বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, রওশন আরা মান্নান, মেহজাবিন মোর্শেদ, যুগ্ম মহাসচিব- লিয়াকত হোসেন খোকা এমপি, সম্পাদকমণ্ডলীর সদস্য- মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আমির হোসেন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, নিগার সুলতান রানী, এম এ রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা আলহাজ মোহাম্মদ মোহিবুল্লাহ, মো. মিজানুর রহমান, মেজর রানা মোহাম্মদ সোহেল, আমেনা বেগম প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার এক চিঠিতে এরশাদ জানান, তার ‘অবর্তমানে’বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এমবি