বর্তমান শিক্ষামন্ত্রীকে বাম ও ইসলাম বিরোধী উল্লেখ করে বাংলাদেশ ওলামা লীগের নেতারা বলেন,আমরা তাকে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। অন্যথায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।
যুদ্ধাপরাধিদের বিচার, বামপন্থী শিক্ষামন্ত্রীর ইসলাম বিরোধী চিন্তা-চেতনা এবং দৈনিক প্রথম আলো সম্পাদকের বিচারের দাবিতে এর আয়োজন করা হয়।
ওলামা লীগ নেতারা বলেন, প্রথম আলো সম্পাদক তার পত্রিকায় বার বার ইসলাম বিরোধী লেখা লেখে আসছেন। সাম্প্রতিক সময়েও তিনি একাধিকবার ইসলাম বিরোধী লেখা লিখেছেন। এর প্রতিবাদে আমরা তার শাস্তির দাবি করছি।
মানববন্ধন থেকে লাখ কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে জাতীয় পতাকা অবমাননাকারিদের শাস্তির দাবিও করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ওলামা লীগের সভাপতি মাও. আকতার হোসেন বোখারী,কেন্দ্রীয় নেতা মাও. আবদুস সাত্তার,মাও. আবু বকর,মাও. আবুল হাসান প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
শিক্ষামন্ত্রী ইসলাম বিরোধী: ওলামা লীগ
বর্তমান শিক্ষামন্ত্রীকে বাম ও ইসলাম বিরোধী উল্লেখ করে বাংলাদেশ ওলামা লীগের নেতারা বলেন,আমরা তাকে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই





