একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের  ধানের শীষের প্রার্থী ডা. শফিকুর রহমানের অন্যতম নির্বাচনী সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মুহাম্মাদ রেজাউল করিম ও তার গাড়ী চালক মুহাম্মাদ মুহিবুল্লাহ গতকাল থেকে নিখোঁজ হয়েছেন।

পরিবারের অভিযোগ, তাদের  সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ট ২০ মিনিটের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯ গাড়ী যোগে  তারা বাসায় ফিরছিলেন। তার পর থেকে নিখোঁজ রয়েছেন তারা।

এদিকে তাদের সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনসহ আইন- শৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। সূএ-মানবজমিন

এমআর