দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক এবিএম মূসার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সন্ধ্যা ৭টায় খালেদা জিয়া রাজধানীর মোহাম্মদপুরে মূসার বাসায় যাবেন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি,জাতীয় সংসদের সাবেক সদস্য, প্রতিথযশা সাংবাদিক এবিএম মুসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর পৌনে ২টায় মৃত্যুবরণ করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন এক শোকবার্তায় এবিএম মূসার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি শোকবার্তায় বলেন,‘এবিএম মূসার এই মৃত্যুকে অকাল মৃত্যু বলা যায় না।তবে তার মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হলো সেটা সহজে পূরণ হবার নয়। দেশের বর্তমান রাজনৈতিক সংকটকালে তার মতো একজন সৎ,নিষ্ঠাবান, নিরপেক্ষ,নির্লোভ ও নির্ভিক সাংবাদিকের খুবই প্রয়োজন’
[b]ঢাকা,এমএইচ,৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]