গুম-খুনের পিছনে সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ্ আল নোমান। তিনি বলেছেন, নারায়নগঞ্জে ৭ জনকে গুম করে খুন করা হয়েছে। তাদের পরিবার জড়িতদের নাম বলে দিয়েছে। এর পরেও অপরাধিদের গ্রেফতার করা হচ্ছে না। এ থেকেই বিষয়টি পরিষ্কার বুঝা যায় যে, কারা গুম-খুনের সাথে জড়িত।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ সম্মলিত পেশাজীবি পরিষদের উদ্দ্যগে পেশাজীবি নির্যাতন গুম-হত্যা, মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও পেশাজীবি সমাবেশের আয়োজন করে।
গুম খুনের রাজনীতি আওয়ামী লীগের অংশ উল্লেখ করে তিনি বলেন, চৌধুরী আলমের মধ্য দিয়ে খুনের রাজনীতি শুরু হয়েছে তার চরম আকার ধারণ করেছে আজ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তদন্ত সাপেক্ষে নারায়ণগঞ্জের হত্যাকান্ডের বিচার হবে। কিন্তু পরিবারের লোকজন খুনিদের নাম বলার পরও তাদের গ্রেফতার করা হচ্ছে না। এটা কোন স্বাধীন দেশের বিচার ব্যবস্থা হতে পারে না।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের আন্ত:কোন্দলের কারণে গুমের নগরীতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জে এখন দলমত নির্বিশেষে জনগন রাস্তায় নেমে এসেছে। তারপরও গডফাদারদের গ্রেফতার করা হচ্ছে না। কারণ এই গুমের পিছনে আওয়ামী লীগের নেতারা জড়িত। মানুষ চায় গডফাদারদের ফাঁসি আর আওয়ামী লীগ চায় গডফাদারদের বাঁচিয়ে ক্ষমতা ধরে রাখতে।
তিনি আরো বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারিনি। আগামীতে আমরা অবৈধ দখলদার সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবো এবং গনতন্ত্রের ধারা অব্যহত রাখব।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহামুদ বলেন, নারায়ণগঞ্জের গুমের সাথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জড়িত কারণ আইন শৃংঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে না রেখে সেখান থেকে তাদের প্রত্যাহার করায় পরিষ্কার বুঝা যায় অপরাধীদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, আজ বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সরকারের প্রতি আমাদের আহ্বান গণমাধ্যমের নতুন নতুন লাইসেন্স না দিয়ে বন্ধ গণমাধ্যম খুলে দিন এবং মাহমুদুর রহমানকে মুক্তি দিন।
রুহুল আমীন গাজীর সভাপতিত্বে পেশাজীবি পরিষদের সমাবেশ আরো বক্তব্য রাখেন, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী আ.ন.হ আক্তার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়া,বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, প্রফেসর ড.শামসুল আলম, শিক্ষক সমিতির নেতা জাকির হোসেন, কৃষিবীদ হাসান জাফির তুহিন প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
গুম-খুনের পেছনে সরকারের হাত রয়েছে: নোমান
গুম-খুনের পিছনে সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ্ আল নোমান। তিনি বলেছেন, নারায়নগঞ্জে ৭ জনকে গুম করে খুন করা হয়েছে। তাদের পরিবার জড়িতদের নাম বলে দিয়েছে। এর পরেও অপরাধিদের গ্রেফতার করা হচ্ছে না। এ থেকেই বিষয়টি পরিষ্কার বুঝা





